প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
শপথের পরদিনই পরিচ্ছন্নতা অভিযানে ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিনই মাঠে নেমেছেন ডা. শফিকুর রহমান। বুধবার ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় বাইতুর নুর মসজিদের সামনে রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের সূচনা করেন।
এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা রয়েছে। সমাজের বাহ্যিক পরিবেশের পাশাপাশি মানসিক ও নৈতিক পরিশুদ্ধতার দিকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, নির্বাচিত হলে প্রথম কর্মসূচি হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন—সেই অঙ্গীকার বাস্তবায়ন করতেই এ উদ্যোগ। তাঁর ভাষ্য, নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখলে দেশও পরিচ্ছন্ন থাকবে।
তিনি আরও বলেন, এ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হবে এবং প্রতিটি ইউনিট ফজরের পর অন্তত আধাঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে। সরকারের সহযোগিতা পাওয়া গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক ভিন্নমত ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা, স্বস্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই তাঁর লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft